স্ট্রিম সংবাদদাতা

যশোরে চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৪০ যাত্রী। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটি থেকে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, সড়কের ওপর বাসটি দাউদাউ করে জ্বলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে যশোরের মনিহার সিনেমা হল কাউন্টার প্রায় ৪০ যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে যশোর সদরের ফতেপুর এলাকায় পৌঁছলে ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, যশোর থেকে বাসটি ছাড়ার আগেই মালিকদের ইঞ্জিনে ত্রুটির কথা জানিয়েছিলেন চালক। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে