কেইনের রেকর্ডের রাতে বায়ার্নের ‘সেভেন আপ’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৮
দিয়েতার মুলারের ৪৯ বছরের রেকর্ড ভেঙ্গেছেন কেইন। সংগৃহীত ছবি
দিয়েতার মুলারের ৪৯ বছরের রেকর্ড ভেঙ্গেছেন কেইন। সংগৃহীত ছবি

মাত্র ৯৮ ম্যাচে বুন্দেসলিগায় ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মাইকেল অলিসের হ্যাটট্রিক ও কেইনের জোড়া গোলে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৮ মিনিটে আলফোনসো ডেভিসের বাড়ানো বল থেকে ২০ গজ দূর থেকে নেওয়া শটে বায়ার্নকে এগিয়ে নেন মুসিয়ালা। এরপর ৩৯ মিনিটে টম রথ ডি বক্সের ভেতরে মাইকেল অলিসকে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে সফল স্পট কিকে নিজের শততম বুন্দেসলিগা গোল পূর্ণ করেন ৩৩ বছর বয়সী ইংলিশ অধিনায়ক কেইন। এর আগে ১৯৭৭ সালে কোলনের হয়ে দিয়েতার মুলারের ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ডটি প্রায় ৪৯ বছর অক্ষত ছিল।

বিরতির ঠিক দুই মিনিট আগে বক্সের কোণ থেকে বাম পায়ের জোরালো শটে ব্যবধান ৩-০ করেন অলিস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে অলিসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। ৭০ মিনিটে ইসমাইল সাইবারি এবং ৭৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি উইঙ্গার মাইকেল অলিস। এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ।

২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৪ ম্যাচে তাঁর মোট গোল এখন ১৫২। জার্মানিতে আসার পর গড়ে প্রতি ৭৮.৩ মিনিটে একটি করে গোল করেছেন, যা আর্লিং হাল্যান্ড (৮৭ মিনিট), রবার্ট লেভানদোভস্কি (১০০ মিনিট) এবং গার্ড মুলারের (১০৫ মিনিট) চেয়েও দ্রুতগতির।

স্কাই জার্মানিকে দেওয়া প্রতিক্রিয়ায় কেইন বলেন, ‘বুন্দেসলিগায় ১০০ গোল করতে পেরে খুবই গর্বিত। এখানে আসার পর থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ম্যাচের চেয়ে বেশি গোল করা নিশ্চিতভাবেই দারুণ পরিসংখ্যান।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত