গাজীপুরে ১১–দলীয় ঐক্যের পথসভা

সরকার পানি ঠিকই খাবে, ঘোলা করে: ডা. শফিকুর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৪
গাজীপুরের পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। স্ট্রিম ছবি
গাজীপুরের পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। স্ট্রিম ছবি

গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপির জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে। সরকার পানি ঠিকই খাবে, কিন্তু ঘোলা করে। জনগণের দাবি যেকোনো সময় এক দফায় রূপ নেবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পথসভা এসব কথা বলেন জামায়াত আমির। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। গাজীপুরে প্রথম পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও জেলা আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন।

শফিকুর রহমান বলেন, আমাদের লংমার্চ শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে শেষ হবে। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আমাদের আট দাবি এক দফায় রূপ নেবে।

তিনি বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস-বিদ্যুৎ পৌঁছে দেওয়া, চাঁদাবাজি বন্ধ, মানুষের অধিকার আদায়, দেশকে দুর্নীতিমুক্ত করা ও আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এই লংমার্চ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে। এগুলো সবই জনগণের দাবি, দলীয় কোনো দাবি নয়। ১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা রাস্তায় নেমেছি।

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন ৭০ ভাগ মানুষ। সরকার আপনাদের রায় অগ্রাহ্য করে অপমানিত করেছে। অপমানের প্রতিশোধ নিতে আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন বাংলার মাটিতে হবে, ইনশাআল্লাহ। বিএনপি সরকার জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে।

পথসভায় বক্তৃতা করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত