স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে অভিযান চালিয়ে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গত ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত সবকটি জেলায় পরিচালিত ৩ হাজার ১৬৮টি অভিযানের মাধ্যমে এসব তেল জব্দ করা হয়।
সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, এসব তেল অবৈধভাবে মজুদ করা ছিল। এসব ঘটনায় এখন পর্যন্ত ১ হাজার ৫৩টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টিতে জড়িতরা কারাদণ্ড পেয়েছেন। সব জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
মনির হোসেন বলেন, রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার ভারতকে স্যাংশন ওয়েভার দিয়েছিল। আমরাও যুক্তরাষ্ট্রকে এমন স্যাংশন ওয়েভার দেওয়ার জন্য বলেছি। আমাদের রাশিয়া থেকে যাতে দুই মাসের অন্তত, অথবা ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনার ব্যাপারে স্যাংশনে ওয়েভার দেওয়া হয়। ওনারা বলেছে– আমাদের চিঠি দিতে। আমরা সেই চিঠিটা দিয়েছি। এখন আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি।
তিনি বলেন, জাহাজ নিয়মিত আসছে বলেই মার্চ শেষেও ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল উদ্বৃত্ত আছে। ৫৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে ৩০ মার্চ ও ৩ এপ্রিল দুটো জাহাজ আসার কথা রয়েছে। এর মধ্যে ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন যুক্ত হচ্ছে। এ মাসে চীন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল যুক্ত হওয়ার কথা রয়েছে। পর্যাপ্ত মজুদ আছে, সংকটের কারণ নেই।
সলিমপুরে অবৈধ ডিপো, ২৫ হাজার লিটার ডিজেল জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে পাওয়া গেল অবৈধভাবে মজুদ ২৫ হাজার লিটার ডিজেল। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) যৌথ অভিযানে সোমবার সন্ধ্যায় ডিজেল জব্দ করা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, চট্টগ্রামে তেলের কোনো সংকট নেই। তবে কিছু কালোবাজারি চক্র অবৈধ মজুদের মাধ্যমে বাজারে সংকট তৈরি করছে। কালোবাজারি বন্ধে প্রশাসন সতর্ক রয়েছে।
গুদামে মিলল ১১ হাজার লিটার তেল
নাটোরের সিংড়া থেকে আবারো ১১ হাজার লিটার বিভিন্ন জ্বালানি তেল জব্দ করা হয়েছে। উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্স থেকে এসব জ্বালানি জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জব্দ তেলেরন মধ্যে রয়েছে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট।

সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত এ অভিযানে নেতৃত্ব দেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, মজুদ তেল সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।
এর আগে গত ৭ মার্চ নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার নিঙ্গইন এলাকায় মাটির নিচে গর্ত করে রাখা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করেছিল ভ্রাম্যমাণ আদালত। পরে তেল ব্যবসায়ী মো. রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে