স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ দাবির অডিও ফাঁসের ঘটনায় পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনায় ট্রাইব্যুনালের ইমেজ সংকট তৈরি হয়েছে স্বীকার করে তিনি গত ৫ আগস্ট ট্রাইব্যুনাল গঠনের পর থেকে হওয়া সমস্ত কার্যক্রমের ওপর একটি অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি এক প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে খালাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবির অভিযোগ ও অডিও ফাঁস আলোচনার মধ্যেই তিনি পদত্যাগ করেন। এই ঘটনায় বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনাদের সঙ্গে একমত। এরকম যদি কোনো বিষয় হয়, তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের ইমেজ সংকট হয়।”
আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষায় না থেকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, শুধু এই নির্দিষ্ট ঘটনাই নয়, ৫ আগস্ট ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সমস্ত বিষয় অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে তদন্ত করা হবে। কোনো অনিয়ম পেলে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেওয়ার পাশাপাশি অডিওর ফরেনসিক পরীক্ষাসহ প্রয়োজনীয় সবকিছু করার কথা নিশ্চিত করেন তিনি।
তদন্তের স্বার্থে সাবেক চিফ প্রসিকিউটর এবং প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। মো. আমিনুল ইসলাম বলেন, “আগের প্রসিকিউটরকেও আমরা যখন অভ্যন্তরীণ ইনকোয়ারি করবো, তখন আমাদের আগের প্রসিকিউটরের (তাজুল ইসলাম) বক্তব্য আমাদের প্রয়োজন হবে। তাকেও আমরা হয়তো সালাম দেব, তার কাছ থেকেও আমরা হয়তো বিষয়টা জানতে চেষ্টা করব।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, “আমার কর্মকালে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেনটিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না।”
অডিও ক্লিপে প্রভাব খাটাতে রাজনৈতিক নেতার নাম ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি ক্ষোভ প্রকাশ করে একে 'খুবই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন।
এছাড়া, প্রসিকিউটর তামিমের বিরুদ্ধে ওঠা আগের অভিযোগগুলো প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, তাঁর যোগদানের আগের কোনো ঘটনা থাকলেও সার্বিক বিষয় তদন্ত করে দেখা হবে।

করের বোঝা চাপিয়ে দিলে জনগণ তাৎক্ষণিক বাজেট প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
১২ মিনিট আগে
জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের এক দিন আগেই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে বাজেটের সম্ভাব্য আকার, কর ও শুল্কের হারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ্যে চলে আসে।
১৪ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
২৯ মিনিট আগে
বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
১ ঘণ্টা আগে