স্ট্রিম প্রতিবেদক

চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ। সোমবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে চলতি বছর এক দিনে সর্বোচ্চ দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়া ডেঙ্গু রোগী দাঁড়াল ১৮। এর মধ্যে চলতি জুনেই ১৩ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
একই সময়ে নতুন করে ১২৪ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৪ জনে। এর মধ্যে ৫ হাজার ৪৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে মাসে ১ জন মারা যান।
পরিসংখ্যান বলছে, জুনেই ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১০ এবং নারী ৮। অন্যদিকে, মোট আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ পুরুষ এবং নারী রয়েছেন ২ হাজার ২৪৪।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সর্বোচ্চ ৩৭ জন বরিশালে। এ ছাড়া চট্টগ্রামে ২৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭, উত্তর সিটিতে ১৬, খুলনায় ১৪, রাজশাহীতে ৮ এবং ময়মনসিংহে ও ঢাকা মহানগরের বাইরে ২ জন করে রয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে