
প্রাথমিকে ২০২৮ সালে নতুন কারিকুলাম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নকশা প্রণয়ন, প্রশিক্ষণ ও পাইলটিং কার্যক্রম শেষে নতুন এই কারিকুলাম বাস্তবায়ন করা হবে।
আজ রোববার (১৭ মে) ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করা হয়নি। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যাতে শিশুদের প্রকৃত শিখন নিশ্চিত করা যায়। তিনি উল্লেখ করেন, কারিকুলাম ঠিক না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভাষা, গণিত, খেলাধুলা ও সংস্কৃতির ভিত্তিতে আমরা নতুন কারিকুলামের দিকে যাচ্ছি। এটি কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের স্থাপত্য কাঠামো হবে শিশুদের শেখার ওপর ভিত্তি করে।’ ২০২৭-২৮ সালের মধ্যেই শিক্ষকদের নতুন কারিকুলামে প্রশিক্ষিত করা হবে বলেও তিনি জানান।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
১ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৪ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে