জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের সর্বশেষ ও ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় প্রসিকিউশনের সর্বশেষ ও ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্যে আগামী রোববার (১২ অক্টোবর) দিন ধার্য হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
আদালতে আসামি হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন মামলার সর্বশেষ সাক্ষীর জেরা করেন। এরপর যুক্তিতর্কের জন্যে দিন ঠিক করো হয়। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।
এ মামলায় তদন্ত কর্মকর্তাকে মোট চার দিন জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এর আগে তদন্ত কর্মকর্তা এই মামলায় জবানবন্দি দেন। জবানবন্দিতে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ও ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি হলেও পরে রাজসাক্ষী হিসেবে প্রসিকিউশনের পক্ষে জবানবন্দি দিয়েছেন।
আনুষ্ঠানিক অভিযোগে প্রসিকিউশন বলেছে, ২০২৪-এর জুলাই বিপ্লব চলাকালে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আইজিপি মামুন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ-সংগঠন ও ১৪ দলীয় জোটের নেতারা এবং তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী ব্যক্তিগতভাবে ও দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে। এর মাধ্যমে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তা দেশি-বিদেশি পত্রপত্রিকা ও গণমাধ্যমসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে—যা বাংলাদেশের জনগণসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজনবিদিত। এসব অপরাধ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুসন্ধানে প্রমাণিত। এ অপরাধগুলো ‘কমন নলেজ জুডিশিয়াল নোটিশ’ হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্টের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে।

ভোট গণনা চলাকালে ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হওয়ার’ অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক এই ঘোষণা দেন।
১৩ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে কাতার থেকে এলএনজি সরবরাহে বিঘ্নের কারণে গ্যাস সংকটে দেশের ছয়টি প্রধান ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন চারটি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি কারখানা বন্ধ রয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডপের মিলনায়তনে টানা তিন দিন মঞ্চস্থ হলো থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘তাবুলা রাসা’। হেনরিক ইবসেনের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই প্রযোজনায় নারীর প্রতি সহিংসতা এবং সমকালীন সমাজ-রাজনৈতিক সংকট ও বাস্তবতা শৈল্পিক ভঙ্গিতে ফুটে উঠেছে।
৩ ঘণ্টা আগে