কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২: ৩৪
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মান্নান (৪২) নামে ওই হাজতির বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখণ্ড এলাকায়। তিনি নবাবগঞ্জ থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারারক্ষী বিপ্লব জানান, সকাল ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Ad 300x250

সম্পর্কিত