দায়িত্বশীল এআই শাসনব্যবস্থা গড়তে কাজ চলছে: আইসিটি মন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০: ৫৮
চীনের সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কনফারেন্সে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত
চীনের সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কনফারেন্সে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এআইয়ের সম্ভাবনা জনগণের কাজে লাগাতে সরকার ডিজিটাল নীতি ও আইন সংস্কার করছে।

শনিবার (১৮ জুলাই) চীনের সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) এসব কথা বলেন ফকির মাহবুব।

‘হাই-লেভেল মিটিং অন গ্লোবাল এআই গভর্ন্সেন্স’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। একইসঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত, এআইভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূত এআই সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠা করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত