স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেপরোয়া গতি ও উচ্চ শব্দে মোটরসাইকেল (বাইক) চালাতে নিষেধ করায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া কয়েকজন কিশোরের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার বন্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আটক চার কিশোরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মারধরের শিকার আলমডাঙ্গা থানার দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) শোভন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।
গ্রেপ্তার কিশোরেরা হল চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার সাকিব (১৭), আহমেদ হোসেন (১৭), রাজ (১৮) ও আব্দুল (১৬)। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অভিযোগের তদন্তে শুক্রবার বিকেলে সিভিল পোশাকে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে যান এসআই শোভন কুমার ও এএসআই সোহেল রানা। তদন্ত শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে বন্ডবিল এলাকায় ৬ থেকে ৭টি মোটরসাইকেলে ১২ থেকে ১৪ জন কিশোরকে সাইলেন্সার উচ্চ শব্দে করে বেপরোয়া গতিতে চলাচল করতে দেখেন। পুলিশ সদস্যরা তাদের ধীরে চলা নির্দেশ দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে কিশোরেরা। পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তাদের মারধর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় চার কিশোর আটক করা হলেও অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
বন্ডবিল এলাকার এক ব্যবসায়ি ফয়সাল মাহমুদ বলেন, দুই পুলিশ সদস্যের সঙ্গে এলাকার ছেলেপুলের সঙ্গে শুরুতে বাগবিতণ্ডা হয়। এক সময় কিশোরা ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে মারধর শুরু করে। তখন চিৎকারের আওয়াজ শুনে দুই পুলিশে উদ্ধার করে স্থানীয়রা।
এএসআই সোহেল রানা বলেন, ‘আমরা পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা আমাদের উপরে দলবদ্ধভাবে হামলা করে। পরে স্থানীয়দের সহযোগিতা ৪ জনকে আটক করা হয়।’
এ ঘটনায় আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪ কিশোরের বিরুদ্ধে করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে পারবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

সাতক্ষীরার কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ের সামনে থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুনের ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে মারধরে ওই ঝালমুড়ি বিক্রেতা নারী নিহত হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
২০ জেলায় গত বছরের তুলনায় গড়ে মামলার সংখ্যা কমেছে ৬২ দশমিক ২ শতাংশ। এই উদ্যোগ আরও কার্যকর করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
৭ মিনিট আগে
আগামী বছর সরকারি ও বেসরকারি মাধ্যমে হজের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ বছর হজ যাত্রীদের বিমানভাড়াও কমানো হয়েছে। আগের বছর থেকে ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এই ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসে প্রাণহানি হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু।
১ ঘণ্টা আগে