স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধার দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি আবাসিক হলে সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
আজ সোমবার ( ১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সাংগঠনিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করছিলেন। এর ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলে একদল শিক্ষার্থী ‘প্রশাসনের ভূমিকায়’ আচরণ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেয়।
গণেশ চন্দ্র আরও অভিযোগ করেন, ‘উপস্থিত নিরাপত্তা কর্মকর্তারা ভুক্তভোগীদের অনুরোধ সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা এবং নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে নির্বাচন ঘিরে লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি আজ স্পষ্টভাবে প্রমাণিত হলো।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সব সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরও বিভিন্ন হলে ছাত্রলীগের অপরাধীরা অবস্থান করছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং কিছু গুপ্ত সংগঠন তাদের সঙ্গে যুক্ত হয়ে মব পরিস্থিতি তৈরি করছে। আজ ছাত্রদলের নেতাকর্মীদের মনোনয়নপত্র নিতে বাধা দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান অভিযোগ করে বলেন, ‘হলে গণতান্ত্রিক পরিবেশ নেই। বিকেল ৩টা ৫৫ মিনিটে আমি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র নিতে গেলে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে কিছু লোক আমাদের বাধা দেয়। পরে প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। তারা মব তৈরি করে আমাদের ফরম নিতে দেয়নি, এমনকি শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
এদিকে, ছাত্রদলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. এ. কে. এম. নূর আলম সিদ্দিকী এবং সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী। কমিটিকে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে