স্ট্রিম প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুন) একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বেনজীর আহমেদ দুবাই থেকে ফেরত আনতে সব ধরনের কার্যক্রম চলছে। তদন্ত কর্মকর্তাসহ একটি বিশেষ টিম ইংরেজি ও আরবি ভাষায় লেখা প্রত্যর্পণ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি দুবাইয়ে পাঠানো হবে। দুদক টিম আইন মন্ত্রণালয়ের মতামতও নিয়েছে।
অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অনুরোধপত্রে বেনজীরের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলার তথ্য ও প্রমাণাদি রয়েছে।
দুদক জানায়, বেনজীরকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে মঙ্গলবার ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার দুই প্রতিনিধি দুদকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তাঁরা চলমান মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে দুদক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
দুদক কর্মকর্তারা জানান, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলার তথ্য-প্রমাণসহ আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এসব নথিপত্র স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আমিরাতে পাঠানো হবে।
বেনজীরের বিরুদ্ধে দুদকের দুর্নীতি ও মানিলন্ডারিং, পাসপোর্ট জালিয়াতির মামলা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যার অভিযোগে কয়েকটি মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে।
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। দুদকের একটি মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে ১৪ জুন প্রথমে পুলিশ সদর, পরে সংসদ অধিবেশনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে