স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
সোমবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান বিশেষ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে দেশের একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি না করে গোপনে মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে।
এ পরিস্থিতিতে আমদানিকৃত জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারি নিয়ন্ত্রণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
সরকার জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা—সবাই এই পুরস্কারের আওতায় থাকবেন।
এরই মধ্যে মাঠ প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। তবে অবৈধ মজুতের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে এবং জনগণকে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে জেলা প্রশাসনের সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সরকারের আশা, এ পদক্ষেপের ফলে অবৈধ মজুত ও পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে