স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে গড়ে তোলা হবে, যেন বিদেশিরাও পড়তে আসে। সে লক্ষ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
আজ শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসতো। এখন এদেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’। সেভাবেই আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি।
তিনি বলেন, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য এ দেশকে আন্তর্জাতিক এডুকেশন হাবে পরিণত করা।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এদেশ থেকে যারা দেশের বাইরে পড়তে গেছে, তারা ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছে। এদেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, কোন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে হলে সেই অঞ্চলের চাহিদাগুলোর দিকেও নজর রাখতে হয়। এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণ আম ও অন্যান্য ফসল উৎপাদন হয়, তাই সেদিকে লক্ষ্য রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নতুন বিষয় চালু করা যেতে পারে। সেক্ষেত্রে, ফুড টেকনোলজির মতো বিষয়গুলো সংযুক্ত হতে পারে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ, ইউজিসি সদস্য অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)