স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সরকার চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ জুন) সংসদে বাজেট বক্তৃতায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘এই সরকার যখন দায়িত্ব গ্রহণের সময় ঋণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা। এই কয়েক মাসেই সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ কোটি টাকা। মাত্র চার মাসের মধ্যে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে সরকার।’
দেশের ব্যাংকিং ও খেলাপি ঋণের সংকট তুলে ধরে আখতার হোসেন বলেন, ‘আমাদের লাখ লাখ টাকা খেলাপি ঋণ হিসেবে আটকে আছে। আদালতে খেলাপি ঋণের ইস্যু নিয়ে আটকে আছেন বলে দুজন সংসদ সদস্য এখনো শপথ নিতে পারেননি। অথচ সরকারি দল এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এই খেলাপি ঋণের বিষয়টি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে।’
বাজেটের আগে দাম বাড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘সরকার দাবি করছে বাজেট ঘোষণার পর দাম বাড়েনি। কিন্তু বাস্তবতা হলো, বাজেট ঘোষণার আগে তিন মাসের মধ্যে দুই দফায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর ফলে উৎপাদন ও পরিবহনের খরচ বাড়ানোয় সব পণ্যের দাম বেড়েছে।’
আখতার আরও বলেন, ‘সরকার আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছে ঋণ চায়। কিন্তু আইএমএফ কোনও ঋণ ছাড় দিতে চায়নি। আইএমএফ চেয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতে বড় ধরনের সংস্কার। কিন্তু অর্থনৈতিক খাত বা অন্য কোনও বিষয়েই সংস্কারে এই সরকারের ইতিবাচক মনোভাব নেই।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে