স্ট্রিম প্রতিবেদক

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মনুকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানাধীন ৩০০ এক্সপ্রেস ওয়ের প্রথম যাত্রী ছাউনির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ বছর বয়সী এক শিশু সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মনু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে অন্যান্য কয়েদির সঙ্গে যোগসাজশে কারাগারের ভেতর কারারক্ষীদের জিম্মি করে গেট ভেঙে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে পালিয়ে যান মনু। এই ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে