স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের উপসর্গে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১৬৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪০৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত মৃত্যু হয়েছে ২৩ জনের। আর এই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪৯৭ জন এবং সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৪৪ জনের।
হামের সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন, তার মধ্যে ১৪০ জনই ঢাকা বিভাগের। এই এক দিনে ঢাকায় সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ৪৬২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় যে ৪ জনের সন্দেহজনক মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং অপর ২ জন খুলনা বিভাগের।
গত এক দিনে সারা দেশে ৬৫৯ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ৮০৮ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯১০ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬০৯ জন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে