স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়।
ঘটনাস্থল থেকে স্ট্রিম প্রতিবেদক জানিয়েছেন, এখন পর্যন্ত ছয়টি অ্যাম্বুলেন্স মাইলস্টোন কলেজের ভেতর ঢুকতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়া হচ্ছে, তারা সবাই মারাত্মকভাবে আহত হয়েছেন।
কলেজ প্রাঙ্গনে অসংখ্য অভিভাবক ভীড় করছেন। তাঁরা অনেক মৃত্যুর আশঙ্কা করছেন।
এরই মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের পরিচয় পাওয়া গেছে। সাবেক এক সামরিক কর্মকর্তা স্ট্রিমকে জানান, পাইলটের নাম তৌকির। তিনি ফ্লাইট ল্যাফটেন্যান্ট পদপর্যাদার ছিলেন। এটি ছিল তাঁর প্রথম ফ্লাইট।
ওই কর্মকর্তা আরও জানান, তৌকিরের পুরো শরীর পুড়ে গিয়েছে। তাঁকে রাজধানীর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালক (প্রশাসন) মাসুদ আলম স্ট্রিমকে বলেন, ‘বর্তমানে আর্মি ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের অনেকে আহত হয়েছে।’
মাসুদ আলম জানান, প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপরে বিধ্বস্ত হয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া ফায়ার সার্ভিস ইউএনবিকে জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসেরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের মবিলাইজেশন অফিসার রাফি আল ফারুক বলেন, বেলা ১টা ১৮তে আমাদের কাছে সংবাদটি এসেছে। ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে । বেলা ২টা ২৫-এ আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকাজ এখনো (বিকেল ৪টা পর্যন্ত) চলছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ছয়টি অ্যাম্বুল্যান্স কাজ করছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে