স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে সংসদ সদস্যদের (এমপি) পরিচিতি এবং সংসদ ভবনের সংস্কার ইস্যুতে দুই এমপির নোটিশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সচিবালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে কার্যপ্রণালীর বিধি অনুযায়ী নোটিশ দুটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।
আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনার শুরুতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ স্পিকারের কাছে নোটিশ দুটি প্রদান করেন। নোটিশ দুটি পড়ার পর স্পিকার সেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে সংসদ সচিবালয় ও গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তবে নোটিশ দুটি সংসদ সচিবালয় সংক্রান্ত হওয়ায় তা কার্যপ্রণালীতে গৃহীত হচ্ছে না বলে তিনি সংসদকে জানান।
সংসদে উপস্থাপন করা মো. মুজিবুর রহমানের নোটিশে বলা হয়, ‘জাতীয় সংসদের সব সংসদ সদস্যের একে অপরের সঙ্গে পরিচিত হওয়া খুবই প্রয়োজন। প্রায় চার মাস হতে চলল, অনেক সংসদ সদস্যের সঙ্গে এখনো চেনাজানা হয়নি। অনেক সময় চেহারা চিনলেও নাম ও সংসদীয় এলাকা জানা হয় না। সংসদ কার্যক্রম চলাকালে টেলিভিশনে শুধু ছবি দেখা যায় ও বক্তৃতা শোনা যায়। তাই দৃশ্য প্রচারের সময় ছবির সঙ্গে টেলিভিশন স্ক্রিনে নাম ও সংসদীয় এলাকা ভেসে উঠলে পরিচিতি সহজ হবে। এটি সব সংসদ সদস্যের অধিকার।’
মুজিবুর রহমানের নোটিশটি যুক্তিযুক্ত উল্লেখ করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যের নোটিশের বিষয়টি খুবই যুক্তিযুক্ত। আমি সংসদ সচিবালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি। তবে বিষয়টি মাননীয় সদস্যের বিশেষ অধিকারের সঙ্গে সম্পর্কিত নয় এবং সংসদ সচিবালয় সম্পর্কিত বিধায় কার্যপ্রণালী বিধির ৫৪ (৩) বিধি অনুযায়ী মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্নের প্রশ্নে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।’
এরপর শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের নোটিশটি উপস্থাপিত হয়। নোটিশে তিনি বলেন, ‘সম্প্রতি জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল নজরে পড়েছে। ছাদ ও অন্যান্য অংশ দিয়ে বৃষ্টির পানি চুয়ে পড়া এবং অবকাঠামোগত ত্রুটির বিষয়টি দৃষ্টিগোচর হচ্ছে। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের মর্যাদা, নিরাপত্তা ও কার্যকারিতা অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
নোটিশটি উপস্থাপনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সদস্যের নোটিশটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তবে মাননীয় সদস্যের নোটিশটি সংসদ সচিবালয় সংক্রান্ত হওয়ায় কার্যপ্রণালীর ৫৪ (৩) বিধি অনুযায়ী বিশেষ অধিকার ক্ষুণ্নের প্রশ্ন হিসেবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে