স্ট্রিম ডেস্ক

মাতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’।
রোববার (১০ মে) গুলশানে এই অনুষ্ঠানে ৩০ জন মা উদ্যোক্তা তাঁদের সৃজনশীল পণ্য প্রদর্শন করেন এবং বিশেষ সম্মাননা পান।
মাতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান এবং ব্র্যাক ব্যাংক ‘তারা’-এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ‘মাদার্স মার্কেটে’ ৩০টি নারী-নেতৃত্বাধীন ব্র্যান্ড অংশ নেয়। উদ্যোক্তারা তাঁদের হাতে তৈরি গয়না, হস্তশিল্প, ফ্যাশন পণ্য, আর্টিজানাল খাবার, সংরক্ষিত খাদ্যদ্রব্য, মোমবাতি এবং গৃহসজ্জার সামগ্রীসহ নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করেন।
অনুষ্ঠানে ‘প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি – লিডারশিপ সেশন’ শীর্ষক প্যানেল আলোচনায় নারীরা কর্মজীবন ও মাতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়। এ বছর এই সম্মাননা পেয়েছেন শুমিস হট কেক লিমিটেডের প্রতিষ্ঠাতা ফারজানা শেখ শুমি, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের মানবসম্পদ প্রধান ফারজানা রহমান বেনু, বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ভাইস প্রেসিডেন্ট সায়মা শওকত এবং আনজুমান আরা শিলা। এছাড়া মাদার্স মার্কেট থেকে একজন সফল নারী উদ্যোক্তাকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এই উদ্যোগ সম্পর্কে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে এবং ব্র্যাক ব্যাংক ‘তারা’-এর প্রধান মেহরুবা রেজা জানান, নারীদের ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ ও কমিউনিটি সম্পৃক্ততাকে উৎসাহিত করতে তাঁরা এমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে