হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭: ০৪
মমেক হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশুকে নিয়ে উদ্বিগ্ন তার বাবা-মা। স্ট্রিম ছবি

হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে সিলেটে ২ এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১ জন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৬৬৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৯ হাজার ৯০৪ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭০ হাজার ৫০৩ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ১০ হাজার ৭৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত