স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় শনিবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহউদ্দিনকে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম শনিবার বিকালে এ তথ্য জানান।
শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের-১১ নম্বর সড়ক এলাকায় সাততলা ভবনে আগুনের ঘটনায় এ পর্যন্ত শিশুসহ দুই পরিবারের ছয় নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯ জন আহত হন। তারা এরই মধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে শনিবার বিকালে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ।
ওসি রফিক বলেন, নিহতদের লাশ পরিবারকে এরই মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর আহতরা বাসায় ফিরেছেন বলে হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে।
এ ঘটনায় কোনো পরিবার মামলা করতে থানায় আসেনি বলেও জানান ওসি রফিক।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। এরপর দ্রুত আগুন অন্যান্য তলায় ছুড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডুপ্লেক্স বাড়িতে আগুনের সূত্রপাত হয় নিচতলা থেকে। সেখানকার চুলায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। রান্নাঘরের বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার তদন্ত চলছে।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১৯ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
২৩ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
৩৬ মিনিট আগে