স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আগামীকাল শনিবারের (১৩ ডিসেম্বর) ‘আউট ডোর’ কর্মসূচি বাতিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এ ঘটনার পর যমুনায় উপদেষ্টাদের বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা স্ট্রিমকে জানিয়েছেন, উপদেষ্টারা শনিবার কোনো ‘আউটডোর’ অনুষ্ঠানে যাবেন না। সাপ্তাহিক ছুটির হওয়ায় সশরীর সরকারি দপ্তরেও যাবেন না। দাপ্তরিক কোনো কাজ থাকলে, তা ভার্চ্যুয়ালি করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্যান্য উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা ও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা হয়।
পুলিশের কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর হাদির গুলিবিদ্ধ হওয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। এমতাবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে জরুরি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, শনিবার সশরীরের পরিবর্তে দাপ্তরিক কার্যক্রম থাকলে উপদেষ্টাদের ভার্চ্যুয়ালি তা করতে বলা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন স্ট্রিমকে জানান, নির্বাচনের সময় সাহিংসতা হয়। এ রকম ঘটনা ঘটতে পারে। এসব বিষয় মাথায় রেখে রাজধানীর পাশাপাশি সারা দেশেই নিরাপত্তা জোরদার করছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনে পুলিশের আইজিপিসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। এসব বিষয়ে সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, হাদির ঘটনার পর আমরা সার্বিক নিরাপত্তা জোরদার করেছি। তল্লাশি অভিযান, চেকপোস্ট ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে।

কোরবানির ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ গরু পালন করেছিলেন পাবনার খামারিরা। বিক্রি না হওয়ায় সেই পশুই এখন হাজারো খামারির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে বেড়েছে লোকসানের বোঝা, অন্যদিকে ঋণ পরিশোধ ও গরুর দৈনিক পরিচর্যা ব্যয় মেটাতে হিমশিম অবস্থা তাদের।
১২ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে পৌঁছেছেন। আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি।
২ ঘণ্টা আগে
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ৩২তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের মাধ্যমে প্রায় ২৮ বছর পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বাইরে কোনো ব্যক্তি কেডিএ চেয়ারম্যান হলেন।
২ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণে সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টর ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
৩ ঘণ্টা আগে