স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। দলগুলোর নেতারা বলেছেন, সরকারের কর্মকাণ্ডে বিচারের প্রত্যাশা ম্লান হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ‘আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে’ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ১১ দলের নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের শাসনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। তবে বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার আগে যারা হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে।
বিচারপ্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ খুন হয়েছে। নিজেদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও প্রশ্ন তৈরি হয়।
তিনি আরও অভিযোগ করেন, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ বাড়ছে। এমনকি খেলার মাঠও দলীয় প্রভাবের বাইরে থাকছে না। ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে আবারও একই ধরনের পথে হাঁটলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি নতুন আন্দোলনের ইঙ্গিতও দেন। বলেন, অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পরও বিচারের দাবিতে রাজপথে নামতে হওয়া হতাশাজনক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যক্রমের ধীরগতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে আইসিটিতে নতুন কোনো রায় হয়নি এবং কোনো তদন্ত প্রতিবেদনও জমা পড়েনি।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার অভিযোগে দলটি বিচারের মুখোমুখি হয়েছে। একইসঙ্গে সংস্কার কার্যক্রমে ব্যর্থতার জন্য বিএনপিও জনগণের কাঠগড়ায় রয়েছে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, দলের জ্যেষ্ঠ নায়েবে আমির আহমদ আলী কাসেমী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে