স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীর তীর ভরাটের দায়ে এনসিপির এক নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজিজুর রহমান লিটন নামে নেতা দলটির জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক।
বুধবার (১৫ জুলাই) সদর উপজেলার মেড্ডা শ্মশানঘাট-সংলগ্ন ঘাটুরা মৌজায় ওই অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী তীরবর্তী জমি ভরাটের অভিযোগে অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় আজিজুর রহমান লিটন উপস্থিত ছিলেন না। তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত থেকে জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, নদী দখল, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

.png)

২০২৭ শিক্ষাবর্ষেই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (৩০ আগস্ট) সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।
৯ মিনিট আগে
দেশে সারের কোনো সংকট নেই। সরকার এই দাবি করে বলেছে, চলতি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চাহিদার চেয়ে ৪৪ হাজার টন বেশি সার সরবরাহ করা হয়েছে। হিসাব ঠিক থাকলে কৃষক স্বস্তিতে থাকার কথা। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। আমনের ভরা মৌসুমে রাজবাড়ী, যশোরের মতো জেলার কৃষকেরা ঠিকমতো সার পাচ্ছেন না। তাদের অভিযোগ, সরব
১৪ মিনিট আগে
রাজধানীর শ্যামপুর থানা হাইওয়ে রাস্তায় অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে এটি উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগে এটিই প্রথম টার্মিনাল।
৪২ মিনিট আগে