স্ট্রিম ডেস্ক

অস্ট্রিয়ার মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টসের (এমএকে) প্রদর্শনী কক্ষ থেকে ৬৭৩টি হীরা বসানো একটি নেকলেস চুরি গেছে। প্ল্যাটিনামে গড়া ২০০ ক্যারেটের নেকলেসটি চুরির দায়ে দুই সন্দেহভাজনকে খুঁজছে ইউরোপের পুলিশ।
অস্ট্রিয়ার মিউজিয়াম জানায়, গত জুন থেকে গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের তিনশরও বেশি অলংকার নিয়ে প্রদর্শনী চলছিল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে প্রদর্শনী চলাকালে দুই ব্যক্তি হাতুড়ি দিয়ে কাচের বাক্স ভেঙে নেকলেস তুলে পালিয়ে যায়। ঘটনার সময় কক্ষে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী থাকলেও কেউ আহত হননি। ওই দুই ব্যক্তি কোনো মাস্কও পরে ছিলেন না।
প্রদর্শনীর তথ্যবিবরণী অনুযায়ী, এই নেকলেসটি মিসরের একসময়ের সুলতান প্রথম ফুয়াদের দ্বিতীয় স্ত্রী (রানি) নাজলি সাবরির ছিল। ১৯৩৯ সালে তাঁর মেয়ে ফাওজিয়ার সঙ্গে ইরানের তৎকালীন যুবরাজ (যিনি পরে শাহ হন) মোহাম্মদ রেজা পাহলভির বিয়েতে রানি এই হার পরেছিলেন।
১৯৭৫ সালে রানি নাজলি নিজেই নিউ ইয়র্কের এক নিলামে হারটি মাত্র ১ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি করে দেন। ২০১৫ সালে নিউইয়র্কে নিলাম সংস্থা সোথবিসের মাধ্যমে ৪৩ লাখ ডলারে (প্রায় ৫২ কোটি টাকায়) নেকলেসটি কিনে নেয় ‘ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস’।
গত বছরের অক্টোবরে প্যারিসের লুভর মিউজিয়ামে দিনের বেলা মাত্র কয়েক মিনিটে ৮ কোটি ৮০ লাখ ইউরোর রাজকীয় অলংকার চুরি হয়। এরপর থেকে ইউরোপের মিউজিয়ামগুলোতে একের পর এক চুরির ঘটনা ঘটছে।
এর মধ্যেই অস্ট্রিয়ায় এমএকের প্রদর্শনী থেকে হার চুরি গেল। ঘটনার পর সন্দেহভাজনদের খুঁজতে পুরো শহরজুড়ে কুকুর দিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজনরা সম্ভবত অপরাধী চক্রের হয়ে ‘চুক্তিভিত্তিতে’ চুরি করেছে।

.png)

মার্কিন নৌ-অবরোধ সত্ত্বেও বছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার রাজস্ব পেয়েছে ইরান। শনিবার (২৯ আগস্ট) দেশটির তেল মন্ত্রণালয়ের সূত্রে আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী, চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) তেল বিক্রি থেকে ৭.৫ বিল
৩৩ মিনিট আগে
নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় একের পর এক শহর, বাড়িঘর ও বহুতল ভবন পানির স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মাঝেও একটি সবুজ রঙের বাড়ি অক্ষত থাকা এবং ভেতরে আটকে থাকা পরিবারকে জীবিত উদ্ধারের ঘটনা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। শনিবার (২৯ আগস্ট) সকালে নেপাল পুলিশের হালনাগাদ তথ্যানুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বন্যাদুর্গত পাহাড়ি এলাকায় নতুন করে দ্বিতীয় হ্রদ তৈরি হওয়ায় সেখানে আরও বড় ধরনের
৪ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় ৫ শতাধিক বিদেশিসহ হাজারো মানুষ নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সহায়তা নিতে রাজি হয়েছে নেপাল। শুক্রবার (২৮ আগস্ট) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক চাপের মুখে দেশটির আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি এই অনুমতি দিতে রাজি হয়।
৫ ঘণ্টা আগে