স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় ইঞ্জিনচালিত দুটি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলেরা হলেন- ফয়সাল, জলিল, আজম, হেলাল, লাল মিয়া, সৈয়দ আলম ও মো. ফয়সাল। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। নৌকা দুটির মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারা জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে- ৭ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের নিয়ে গেছে। দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।’
স্থানীয় জেলেদের বরাত দিয়ে উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সোমবার ভোরে মাছ শিকারে যান জেলেরা। দ্বীপ থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন তারা। অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমা নাইক্ষ্যংদিয়ায় ঢুকে পড়লে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
গত ৩০ এপ্রিল টেকনাফে নাফ নদীতে মাছ ধরে ফেরার সময় বাংলাদেশি সাতজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
৩ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে