স্ট্রিম প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ৪০ দিনে ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। ১ মে থেকে শুরু হওয়া এই অভিযানে অস্থিতিশীলতা তৈরিতে জড়িত ব্যক্তি, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনা হয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। পুরো মে মাস এবং জুনের ৯ তারিখ পর্যন্ত মোট ৪০ দিনের অভিযানের এই সমন্বিত হিসাব দিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় অংশটি চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী। এই অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ হাজার ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগী হিসেবে ১ হাজার ৯৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অবৈধ অস্ত্রসহ ধরা পড়েছে ৩৩১ জন।
পুলিশ জানিয়েছে, চলমান এই বিশেষ তৎপরতায় ছিনতাইকারী, দস্যু ও ডাকাত দলের ২ হাজার ২১১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আরও ৮০৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে