
মেহেরপুরের গাংনীতে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বামুন্দী বাজারে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকলেও স্থানীয় কেউ তাঁকে উদ্ধার করেনি। উল্টো উপস্থিত ব্যক্তিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন।
স্থানীয়রা জানান, ভোরে ৪-৫ জন তালা কেটে উপজেলার বামন্দী জামান ফিলিং স্টেশন এলাকায় তুষার আহমেদের মালিকানাধীন টায়ারের দোকানে ঢুকে টায়ার নাড়াচাড়া করছিলেন। এ সময় তুষারের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা পিকআপে ওঠে ৩-৪ জন পালিয়ে যার। একজনকে ধরে পিটুনি দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তুষার আহমেদ বলেন, দোকানে ঢুকে টায়ার টানাটানি করছিল। আমি পাশের কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরায় দেখে একজনকে জাপটে ধরে চিৎকার করি। আশপাশের লোকজন এসে তাঁকে গণপিটুনি দেয়।
বামন্দী পুলিশের ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্ত করে জড়তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে