স্ট্রিম প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায় কতটুকু—সেটা তদন্ত হচ্ছে। আইসিটি কোর্টের যে তদন্ত শেষ পর্যায়ে আছে। ইনশা আল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে।’
তিনি আরো বলেন, ‘একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার? তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে।’
বিরোধী দলীয় নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন সংবিধান সংশোধন কমিটিতে একসঙ্গে বসি। আপনাদের আহ্বান জানিয়েছি, আপনারা এখনও নাম দেননি। গতকাল প্রথম বৈঠক করেছি, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন, গণ-আকাঙ্ক্ষা-গণরায় বাস্তবায়ন করা হবে। সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না?’
তিনি বলেন, ‘প্রতিটি অ্যামেন্ডমেন্ট হচ্ছে একটা সংস্কার। এইভাবে আমাদের বুঝতে হবে। মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন বা জাতীয় সংস্কার পরিষদ করবেন সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং কিন্তু প্র্যাক্টিক্যাল যেটা আসতে হবে অ্যামেন্ডমেন্ট। সেটা গ্রহণ করতে হবে।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৩ ঘণ্টা আগে