স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ায় বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে বসতঘরের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মারা যাওয়া শিশু নুনুশি (৭) একই এলাকার জামাত হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে উখিয়াসহ কক্সবাজারে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পাহাড়ের ঢাল ও খাদসংলগ্ন বসতঘরগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরই মধ্যে বুধবার দুপুরে তানজিমার খোলা ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে আকস্মিক পাহাড়ধসের ঘটনা ঘটে।
এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন বলেন, পাহাড়ধসে মাটির সঙ্গে আসা কয়েকটি পাথরও জামাত হোসেনের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা নুনুশি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এপিবিএন পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৩ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
৭ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৩২ মিনিট আগে