মোদির ভিডিও সরানো
স্ট্রিম ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়ার ঘটনায় মেটা প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের ভেতর ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সংসদীয় কমিটি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া হয়। খবর এনডিটিভি
বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সংসদীয় কমিটির দাবি, গত ২৩ জুলাই প্রকাশিত মোদির ভিডিও ফেসবুক থেকে তুলে নেওয়া ছিল গণতন্ত্রের ওপর আঘাত। ১৪০ কোটি মানুষের প্রতিনিধির ভিডিও মুছে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কমিটির পক্ষ থেকে বলা হয়, দায়ীদের বিরুদ্ধে মেটা-ব্যবস্থা না নিলে ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হবে। সে ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে। প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
দুবে বলেন, প্রধানমন্ত্রী মোদির ভিডিও সরিয়ে নেওয়ার ঘটনা কোনো মধ্যস্থতাকারীর কাজ নয়। এটি কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। তাই জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য বিদ্যমান ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
দুবে আরও বলেন, এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যদি মেটা প্রধানের বিরুদ্ধে এফআইআর করেন, তাহলে সারা দেশে বিপুলসংখ্যক মামলা হতে পারে। দায়ীদের আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।
গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী মোদি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে একটি সেলফি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে তিনি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। তখন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। পরে ভিডিওটি ফেসবুক সাময়িকভাবে তুলে নেয়। পরে ব্যাপক সমালোচনার পর তা আবারও পুনরায় চালু করা হয়।
সপ্তাহের শুরুতে সংসদীয় কমিটির সঙ্গে মেটা কর্মকর্তাদের একটি বৈঠক হয়। সেখানে কোম্পানিটি ভিডিও সরিয়ে নেওয়ার ঘটনাকে ‘প্রযুক্তিগত ত্রুটি’ বলে দুঃখ প্রকাশ করে। তবে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এতে সন্তুষ্ট হয়নি।

.png)

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
৪ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
৬ ঘণ্টা আগে