স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর পবায় শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুককে (৩৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ওমর ফারুক জামায়াতের পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর ভাই আবু বকর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, ‘আমরা শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছি। ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে নৈতিক স্খলনের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি বলেন, ‘ওমর ফারুকের ব্যাপারে রোববার (২ আগস্ট) উপজেলা জামায়াতের সভা হয়। সেখানে ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ওমর ফারুককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।’
১৯ দিন আগের ঘটনায় গত ৩১ জুলাই সন্ধ্যায় উপজেলার পাকারমাথা এলাকা থেকে ওমর ফারুককে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। পরে রাতে ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে ওমর ফারুককে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওমর ফারুক চিকিৎসার পাশাপাশি বাড়ির সঙ্গে ফার্মেসির ব্যবসা করেন। তিনি স্ত্রীকে নিয়ে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়ান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই শিশুটি পড়তে গেলে কৌশলে তাকে যৌন হয়রানি করেন ওমর ফারুক। পরে বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করে। একপর্যায়ে মাকে সব জানায়।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে