স্ট্রিম প্রতিবেদক

চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, 'হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা এবং নার্স ও কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।'
তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক মারা যায়। মন্ত্রী বলেন, 'আমরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। আজ বিকেল ৩টায় সেই প্রতিবেদন হাতে পেয়েছি।'
প্রতিবেদনে বলা হয়েছে, আদ-দ্বীন হাসপাতালের ভবনটি যথাযথ চিকিৎসাসেবা পরিচালনার জন্য উপযোগী নয়। কমিটির সদস্যরা পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর ২ পরিদর্শন করে দেখেছেন যে সেখানে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং বিকল্প ভেন্টিলেশন না থাকায় অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। একই সঙ্গে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট কক্ষটি ৯০০ বর্গফুটের হলেও সেখানে ১১ জন রোগী ও তাঁদের স্বজনসহ প্রায় ৫০ জনের উপস্থিতি ছিল, যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। দায়িত্বরত সেবিকাদের জিজ্ঞাসাবাদে তাঁদের চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। নবজাতকের অবস্থার অবনতি হলেও তাঁরা কোনো চিকিৎসককে জানাননি এবং চিকিৎসায় কালক্ষেপণ করেছেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, 'হাসপাতালটি এখনই বন্ধ করা সম্ভব নয় কারণ সেখানে অনেক রোগী ভর্তি আছেন। তবে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে