স্ট্রিম সংবাদদাতা

কদিন পরেই ঈদুল আজহা। শুরু হচ্ছে কোরবানির পশুর বাজার। এরই মধ্যে নারায়ণগঞ্জে মানুষের কৌতূহলের কেন্দ্রে উঠে এসেছে এক মহিষ। গায়ে গোলাপি আভা, মাথার সামনে ঘন লম্বা চুল; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কিছুটা সামঞ্জস্য থাকায় পশুটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নাম আর চেহারা মিলে এটি এখন শহরের আলোচনার বিষয়। যদিও কোরবানির জন্য প্রস্তুত করা এই পশু হাটে উঠছে না। ইতিমধ্যে ঢাকার একজন বাসিন্দা মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনে নিয়েছেন। তবে এখনো পশুটি রয়েছে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’।

ওই ফার্মে গেলেই চোখে পড়ে মহিষটি দেখতে মানুষের ভিড়। অন্য পশুগুলোর প্রতি কারও আগ্রহ নেই। দর্শনার্থীদের নজর ওই মহিষকে ঘিরে। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছে গিয়ে স্পর্শ করে দেখার চেষ্টা করছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, অনলাইনে দেখে আগ্রহ হয়েছিল। সামনে থেকে দেখে মনে হলো, সত্যিই আলাদা কিছু। বিশেষ করে মাথার চুল আর চোখের কারণে নামটা একেবারে মানানসই হয়েছে।
খামার কর্তৃপক্ষ জানায়, সাড়ে তিন বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। এটি এলবিনো প্রজাতির হওয়ায় শরীরে মেলানিনের ঘাটতির কারণে এমন সাদা-গোলাপি রঙের সৃষ্টি হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এটি কোনো বিরল প্রজাতি নয়। এলবিনো হওয়ার কারণে এমন রঙ হয়েছে, যা প্রাকৃতিকভাবেই ঘটে।
খামারের স্বত্বাধিকারী জিয়া উদ্দিন মৃধা জানান, মাথার সামনের চুলের স্টাইল দেখে আমার ছোট ভাই মজা করে এর নাম দেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই নামটি ছড়িয়ে পড়ে। মানুষ কৌতূহলবশত দেখতে আসতে শুরু করে।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিনের খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। পাশাপাশি নিয়মিত গোসল ও পরিচর্যার মাধ্যমে সুস্থ রাখা হয়।
খামারমালিকের বলেন, আগে কোরবানির সময় মানুষ একে অপরের বাড়িতে গিয়ে পশু দেখত, একটা উৎসবের আবহ থাকত। এখন সেটা কমে গেছে। তবে এই মহিষটিকে ঘিরে আবার সেই আনন্দ কিছুটা ফিরে এসেছে।

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছে স্থানীয় একদল যুবক। হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে নিজেদের লোক নিতে এই হুমকি দেওয়া হয়।
১৬ মিনিট আগে
বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের। তিনি বলেন, বিদেশি দালালদের কারণে গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এই দালালদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে পুলিশে দিতে হবে।
২৩ মিনিট আগে
প্রমত্ত পদ্মার এখন ধু-ধু মরুভূমি। রাজশাহীতে নদীতে জেগে উঠেছে বিশাল বালুচর। কোথাও কোথাও হাঁটুপানিও মিলছে না। নদীর মূল প্রবাহ ভেঙে দুই তীরে ভাগ হয়ে সীমিত হয়ে পড়েছে। মাঝনদীর বিস্তীর্ণ অংশজুড়ে এখন শুধুই শুকনা বালুর স্তূপ।
৪০ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খালের মাটি কেটে ১৯৭৮ সালে খনন কাজ উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় ৪৮ বছর সেই খালে পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন তাঁর ছেলে ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে