স্ট্রিম সংবাদদাতা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন শুনে ফেরার পথে হাওরে ডিঙি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
শুক্রবার রাত ৩টার দিকে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে শনিবার সকালে অভিযান শুরু করে তারা। বেলা সাড়ে ১১টার দিকে অরুণ দেবনাথ নামে একজনের মরদেহ পাওয়া যায়। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
এ ঘটনায় নিখোঁজরা হলেন ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয়রা জানিয়েছেন, মইয়ার হাওরপাড়ের বালুচল এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন ভবানীপুর এলাকার কয়েকজন। ডিঙি নৌকায় বাড়ি ফেরার পথে হাওরের বৈঠাখালী এলাকায় এটি ডুবে যায়। নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দেবনাথ, অধীর দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৯ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২৯ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
৪১ মিনিট আগে
ঢাকার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার দুপুর একটার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে