বিনা ভোটে ফের সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন। সংগৃহীত ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাড়লেও দক্ষিণ এশীয় ফুটবলের শীর্ষ পদ ধরে রেখেছেন কাজী সালাউদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই সাবেক তারকা ফুটবলার।

শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে সাফ কংগ্রেসে সর্বসম্মতিক্রমে পুনরায় তাঁকে নির্বাচিত করা হয়। নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে নিজ প্রার্থিতা নিশ্চিত করেন সালাউদ্দিন। অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর পুনর্নির্বাচন আগেই নিশ্চিত ছিল।

কাজী সালাউদ্দিন ২০০৮ সালে বাফুফে এবং ২০০৯ সালে সাফের সভাপতি নির্বাচিত হন। এরপর টানা ১৭ বছর সংস্থাটির সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। সাফের আগের গঠনতন্ত্র অনুযায়ী ৭০ বছরের বেশি বয়স হলে কিংবা দুই মেয়াদের বেশি কেউ সভাপতি পদে থাকতে পারতেন না। তবে গত বছর সাফের গঠনতন্ত্র সংশোধন করা হয়।

সাফের এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে নতুন নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত