স্ট্রিম প্রতিবেদক

রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ।
আজ বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী তিন মাসের জন্য রুশ জ্বালানি তেল আমদানি ও দেশটির বন্দর ব্যবহারের বিষয়ে ক্রিস রাইটের কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কারণ, চলতি বোরো মৌসুমে জ্বালানি সংকট নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় আছেন। ঠিকমতো সেচ দিতে না পারলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করেই এই অনুরোধ জানানো হয়েছে।
চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে মার্কিন সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। ক্রিস রাইটও বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেন এবং এ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।’
এছাড়া এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তিনি ও তাঁর টিম।
বৈঠকে সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটায় বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন তিনি।
তিনি ব্যাখ্যা করেন, ইতিপূর্বে সমুদ্রে থাকা রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্র যে সীমিত বৈশ্বিক ছাড় দিয়েছিল, বাংলাদেশ সেই সুবিধা নিতে পারেনি। কারণ, সে সময় কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের অভিমুখে ছিল না।
ক্ষমতাসীন দল বিএনপি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ বিষয়ে বলা হয়েছে। এতে বলা হয়, জরুরি চাহিদা মেটাতে তৃতীয় দেশ থেকে রুশ অপরিশোধিত তেল দিয়ে পরিশোধিত তেল কেনার বিষয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—উভয় পক্ষ আলোচনা করেছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে