স্ট্রিম সংবাদদাতা

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় আজিরন নেছা নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানার রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজিরন নেছা (২৮) ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে বাবুল মিয়া তৃতীয় স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে চায়ের দোকানে যান। আধাঘণ্টা পর ফিরে তিনি কক্ষের ভেতর আছিরনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাবুল মিয়া দাবি করেন, তার দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খালিদ হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে