স্ট্রিম প্রতিবেদক
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় ব্যতিক্রমী কিছু অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন সংসদ সদস্য। আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় সুবিধার অভাবসহ সংসদ কক্ষের চেয়ার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংসদের আলোচনায়।
বুধবার (১৭ জুন) সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটগুলোতে এখনো জানালা ও দরজার পর্দা লাগানো হয়নি। এ ছাড়া প্রতিটি ফ্ল্যাটে একটি করে মাইক্রোওয়েভ ওভেন ও ওয়াশিং মেশিন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেগুলো সরবরাহ করা হয়নি।
তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব প্রয়োজনীয় সুবিধা দ্রুত নিশ্চিত করা উচিত। সংসদ সদস্যদের আবাসন সমস্যা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ‘পয়েন্ট অব অর্ডার’-এ দাঁড়িয়ে সংসদ কক্ষের চেয়ার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবীণ সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, চেয়ারগুলোর পেছনে প্রায় তিন ইঞ্চি ফাঁকা জায়গা থাকায় দীর্ঘ সময় বসে থাকলে অনেক সংসদ সদস্যের কোমর ও পিঠের ব্যথায় ভোগেন।
তিনি আরও বলেন, চেয়ারগুলোর পেছনে কিছু পিন বের হয়ে থাকায় সদস্যদের হাত কেটে যাচ্ছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বিষয়টি লক্ষ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, চেয়ারগুলো অনেক পুরোনো এবং একসময় খুব ভারি করে তৈরি করা হয়েছিল, যাতে কেউ সেগুলো তুলে নিক্ষেপ করতে না পারে। তবে বর্তমানে চেয়ারগুলোর কাঠামোগত ত্রুটি দূর করে দ্রুত মেরামত করা প্রয়োজন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে