স্ট্রিম ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান।
নিজের অবস্থান পরিষ্কার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য জানান, এসবে তাঁর কোনো অনুশোচনা নেই। সাকিব জানান, বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে হত্যা মামলাসহ সব ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন।
জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে সাকিব বলেন, ‘আমাদের ক্যাপ্টেন (হাসিনা) যা বলেন, আমরা তা-ই অনুসরণ করি।’
সাকিবের এসব বক্তব্য ও দেশে ফেরার ইচ্ছার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেসসচিব এ এ এম সালেহ রয়টার্সকে বলেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী সরকারের সদস্য হওয়ার পরিণতিই সাকিবকে এখন ভোগ করতে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে সাকিবের জন্য আগের সেই সমর্থন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা বর্তমান সরকারের নেই। আইনের দৃষ্টিতে সাকিব আল হাসান একজন অভিযুক্ত ব্যক্তি, তাই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে তাঁকে অবশ্যই বাংলাদেশের আদালতে আত্মসমর্পণ করতে হবে।’

.png)

সাতক্ষীরার শ্যামনগরে যুবদল নেতা আব্দুল মান্নানকে (৪৫) এক নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। সবশেষ ৩ আগস্ট তিনজন মারা যান। এরপর আজ (৭ আগস্ট) পর্যন্ত টানা চার দিন মশাবাহিত এই জ্বরে আক্রান্ত কারো মৃত্যু যাননি। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ (জিসান) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে প্রশাসনিক হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভারতের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হাসিনার বক্তব্য ভারত অনুমোদন বা সমর্থন করে না।
৩ ঘণ্টা আগে