স্ট্রিম সংবাদদাতা

টানা কয়েক দিনের জলাবদ্ধতায় বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আগামীকাল রোববার থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে। রেললাইন মেরামত শেষ হওয়ায় ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ।
এর আগে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বুধবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে নিরাপত্তার স্বার্থে কয়েকটি ট্রেনের চলাচল স্থগিত করে রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে মোট চারটি ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস-এর যাত্রা পুরোপুরি বাতিল করা হয়। এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস-এর চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেয় রেলওয়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, রেললাইন নিরাপদ রয়েছে কি না, তা নিশ্চিত হয়েই ট্রেন চলাচল শুরু করা হবে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
ফারহান মাহমুদ বলেন, ‘রেললাইনে পানি ওঠায় বুধবার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ আমরা ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছি। যেখানে কিছু সমস্যা ছিল, সেগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।’

.png)
-b767e3-256x144.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে-bee5de-256x144.webp)
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন বঙ্গোপসাগর ও বাঁকখালী নদীর মোহনায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি হাউজবোট ডুবে গেছে। এতে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য ছিলেন।
৪ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তির মধ্যে রয়েছে অর্থদণ্ড, হল ও ক্লাস থেকে সাময়িক বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা।
৪ ঘণ্টা আগে-2e0069-256x144.webp)
ফরিদপুরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের প্রধান সংযোগের তার, এসির তার ও বাইরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে চুরির বিষয়টি তার নজরে আসে। পরে পুলিশকে বিষয়টি জানান।
৫ ঘণ্টা আগে-988e5c-256x144.webp)