বাসস

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী প্রতি লিটার তেল ১০৯ টাকা ১০ পয়সায় বিক্রি হবে।
মঙ্গলবার (৩০ জুন) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) এবং ৩৪ ধারা অনুযায়ী এই মূল্য সমন্বয় হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য সাধারণ গ্রাহকদের জন্য এই মূল্য প্রযোজ্য হবে।
এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা, যা এখন কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি জারিকৃত আদেশ অনুযায়ী ফার্নেস তেলের দাম প্রতি তিন মাস অন্তর অথবা প্রয়োজন অনুসারে সমন্বয়ের সুযোগ রয়েছে।
নতুন দরে ১৩ মে থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববাজারের প্ল্যাটস রেটের গড় ধরা হয়েছে। ডলারের বিনিময় হারের পাশাপাশি বিবেচনায় নিয়েছে মে-জুনে আমদানি করা অপরিশোধিত তেলের এফওবি মূল্য।
মঙ্গলবার এক বিশেষ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৪ ঘণ্টা আগে