স্ট্রিম প্রতিবেদক

জুলাই গ্রাফিতি আমাদের ইতিহাসের অমূল্য সাক্ষ্য হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ন্যায়, সমতা ও মানবিকতার ভিত্তিতে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ম্যুরাল চত্বরে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ নামে দুটি গ্রাফিতির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ গ্রাফিতি অঙ্কন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্রজনতার নেতৃত্বে সেই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল।
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হতে। আমাদের দায়িত্ব হবে শহীদদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাঁদের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া।’
স্মৃতিচারণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসুন, আমরা সকলে মিলে গড়ে তুলি সেই বাংলাদেশ, যেখানে থাকবে ন্যায়, সমতা ও মানবিকতার অঙ্গীকার।
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে এ গ্রাফিতি অঙ্কন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ আমাদের মনে করিয়ে দেবে, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে