স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়িতে সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ‘উস্কানি দিয়ে’ করা হামলায় বন বিভাগের চারজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণহাট রেঞ্জের অন্তর্ভুক্ত উত্তর কাঞ্চননগর-ধুইল্লাছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বন বিভাগের জমিতে গড়ে ওঠা একটি মাদ্রাসায় উচ্ছেদ কেন্দ্র করে হামলা ও মানিকছড়ি অংশে সড়ক অবরোধ হলে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
হামলায় আহত ব্যক্তিরা হলেন সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, ফরেস্ট রেঞ্জার মো. বাচ্চু মিয়া, ফরেস্ট গার্ড খন্দকার মাহফুজ আলী ও এক্সকাভেটরচালক বিপ্লব। প্রথমে তাঁদের ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার উচ্ছেদ অভিযানে বন বিভাগের কর্মকর্তা ছাড়াও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, সংরক্ষিত বনভূমিতে পাহাড় কেটে মাদ্রাসার নামে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে এলাকায় ‘মাদ্রাসা ভাঙা হচ্ছে’ এমন উস্কানি ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ জনতা বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়দের লাঠিসোঁটার আঘাতে চারজন বনকর্মী আহত হয়েছেন।

হামলার বিষয় আজ রোববার (১১ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ ইব্রাহীম স্ট্রিমকে বলেন, ‘অভিযানে বাধা দেওয়ার ক্ষেত্রে যদি আইনসংগত কোনো দাবি থাকে, তা প্রশাসনের পক্ষ থেকে ভেবে দেখা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো দুষ্কৃতকারী জড়িত থাকে, তিনি স্থানীয় বা বাইরের হলেও তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী, উচ্ছেদ করা মাদ্রাসাটি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে আগত পীর শাহ আলম নঈমী হুজুরের অনুসারীদের উদ্যোগে নির্মাণ হয়। পরে আঞ্জুমানে রাহমানিয়াতুল আল-আমীন ট্রাস্টের অধীনে পরিচালিত হতো জামিউল উলুম জালালিয়া রজবিয়া সুন্নিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠানটি।
মাদ্রাসাটি নির্মাণের তারিখ উল্লেখ না থাকলেও জানা গেছে, বছর কয়েক আগে ধাপে ধাপে টিন-কাঠের মাদ্রাসা ঘরটি নির্মাণকাজ শুরু হয়। পরে সময়ের সঙ্গে সঙ্গে স্থাপনা সম্প্রসারণ করা হয়েছে। এখানে দারিদ্রসীমার নিচে থাকা স্থানীয় পাহাড়ি ও বাঙালি মুসলমান শিশুদের শিক্ষা দেওয়া হতো।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত বনভূমি দখল ও পাহাড় কেটে প্রায় আধা একর (দশমিক ৫) জমিতে নির্মাণ করা হয় মাদ্রাসাটি। সরকারি কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে নির্মিত হয়েছিল এটি।
তবে মাদ্রাসা নির্মাণকে সমর্থন জানিয়ে স্থানীয় কিছু বাঙালি বলছেন, দরিদ্র মানুষের ধর্মীয় শিক্ষা ও নামাজের সুবিধার জন্য মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছিল। কোনো আলোচনা ছাড়াই উচ্ছেদ করায় তাঁরা ক্ষুব্ধ।
পাহাড় কেটে ফেললে ভূমির স্বাভাবিক ঢাল ও মাটির গুণগত মান নষ্ট হয়, গাছপালা ধ্বংস হয় এবং বৃষ্টির সময় ভূমিধসের আশঙ্কা বেড়ে যায়। চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে পাহাড় কাটা ও ধসের ঘটনায় প্রাণহানি বাড়ছে, যা ভবিষ্যতের টেকসই উন্নয়নের জন্য বড় ঝুঁকি। সংরক্ষিত বন ও পাহাড়ে স্থাপনা নির্মাণ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর—এমন মত দেন পরিবেশ গবেষক মোস্তাফিজুর রহমান।

শনিবারের ঘটনার পর জামিউল উলুম জালালিয়া রজবিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালনা সঙ্গে জড়িত কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। কয়েক বছর আগেও প্রতিষ্ঠানটির পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন ফটিকছড়ি উপজেলা দরগাহ কমিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোরশেদ। বর্তমানে চট্টগ্রাম শহরের বাসিন্দা এই ব্যক্তি স্ট্রিমকে জানান, কোনো ধরনের নোটিশ ছাড়াই বন বিভাগ প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। ভাঙচুর করা ভবনটি একটি নন-এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়, যেখানে দরিদ্র পরিবারের শিশুরা পড়াশোনা করে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. শফিকুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান শেষে বন বিভাগের অনুরোধে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে এক্সকাভেটরসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমের সঙ্গে রোববার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে স্ট্রিম প্রতিবেদক হিসেবে তাঁর সরকারি ফোন নম্বরের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ফটিকছড়ি ইউএনও সাঈদ ইব্রাহীম বলেন, ‘তবে আজও একটি পক্ষ ধর্ম অবমাননার অভিযোগ তুলেছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

দেশের ৯৩ শতাংশ পত্রিকার মালিকই ওই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম এখন পুরোপুরি করপোরেশনের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
৭ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে ‘যৌথবাহিনীর’ অভিযানে হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত যশোরে হত্যাকাণ্ড হয়েছে ৬২টি। অধিকাংশ হত্যায় ব্যবহার করা হয়েছে বিদেশি পিস্তল। সম্প্রতি ভারত থেকে এসব অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় এক জামায়াত নেতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে হাত পা বাঁধা অবস্থায় নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৭ ঘণ্টা আগে