স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের ৪১ জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে ৫০টির বেশি জেলায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সবশেষ সাক্ষীর জবানবন্দিতে এ তথ্য দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ দেওয়া জবানবন্দিতে তিনি জানান, শেখ হাসিনা তাঁর প্রায় ১৬ বছরের শাসনামলে ‘জঙ্গি নাটক, হত্যা, অপহরণ, পাতানো নির্বাচন, নির্যাতন’সহ যা কিছু করেছেন, তার মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। মামলার তদন্তে তিনি এসব তথ্য পেয়েছেন।
জ্যেষ্ঠ পুলিশ সুপার মো. আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য যত ধরনের অপকৌশল আছে সবই করেছে। এর ফলশ্রুতিতে ২০২৪ সালের আন্দোলনে সব শ্রেণির মানুষ অংশ নেয়।
সরকারি গোয়েন্দা সংস্থার পাশাপাশি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার ও হামলা চালানো হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, সরকারি গোয়েন্দা সংস্থা এবং মোবাইল ট্র্যাকিং করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হত্যা, জখম, গ্রেপ্তারের ঘটনা ঘটানো হয়েছে। এই আন্দোলনে আক্রমণকারী ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সশস্ত্র ক্যাডার। অপরদিকে, আন্দোলনকারীরা ছিল নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতা। এর মাধ্যমে প্রতীয়মান হয়, জুলাই আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তা ছিল ব্যাপক মাত্রার, পদ্ধতিগত এবং সাধারণ মানুষের ওপর লক্ষ্যভিত্তিক নিপীড়ন।
মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এর আগে, গত রোববার প্রথম জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। ওই দিন তাঁর জব্দ করা ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়। এসব ভিডিওতে জুলাই-আগস্টের নির্মমতা ফুটে ওঠে।
তদন্ত কর্মকর্তা আলমগীরের সাক্ষ্যগ্রহণ শেষে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এরপরই শুরু হবে যুক্তিতর্ক।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে