স্ট্রিম প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। তবে এমন রাতেও দেশজুড়ে লোডশেডিং করতে হয়েছে। বিশেষ করে রাত ১২টায় লোডশেডিং ১৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) ঘণ্টাপ্রতি উৎপাদন প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। গত বছরের ২৩ জুলাই ওই বিদ্যুৎ উৎপাদিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্যানুযায়ী, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে বাস্তব উৎপাদন নির্ভর করে জ্বালানি সরবরাহ, কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও চাহিদার তারতম্যের ওপর।
পিজিসিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, বুধবার রাত ৯টায় (সর্বোচ্চ উৎপাদনের সময়) দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৮১০ মেগাওয়াট। ওই সময় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। অবশ্য সঞ্চালন ও বিতরণজনিত লোকসানের কারণে গ্রিডে সরবরাহ হয় ১৬ হাজার ৪১৮ মেগাওয়াট। সেই হিসাবে রেকর্ড উৎপাদনের সময়ও ৩৯২ মেগাওয়াট লোডশেডিং করতে হয়।
জ্বালানিভিত্তিক উৎপাদনের পরিসংখ্যান অনুযায়ী, এই উৎপাদনের বড় অংশই এসেছে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে। এর মধ্যে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৬ হাজার ৮১ এবং গ্যাসভিত্তিক থেকে ৫ হাজার ১৮৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। আর তরল জ্বালানিভিত্তিক কেন্দ্র থেকে আসে ৩ হাজার ৪২৬ মেগাওয়াট।
এদিকে, বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও লোডশেডিং ঠিকই করা লেগেছে। পিজিসিবির ঘণ্টাপ্রতি লোডশেডিংয়ের তথ্যে দেখা যায়, রাত ১০টায় লোডশেডিং ছিল ৪৪৫ মেগাওয়াট, ১১টায় তা বেড়ে দাঁড়ায় ৮২৩ মেগাওয়াটে। আর রাত ১২টায় ১৬ হাজার ৭২৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ১৫ হাজার ৩২৫ মেগাওয়াট। ফলে মধ্যরাতেই দেশে ১ হাজার ৪০৩ মেগাওয়াটের বড় লোডশেডিং হয়।

.png)

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সবজি বাগান এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট এই অভিযান চালায়।
২ মিনিট আগে
সরকার ৬৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানোর উদ্যোগ নিলেও তার ইতিবাচক প্রভাব এখনও খুচরা বাজারে দেখা যায়নি বলে অভিযোগ করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
৩৫ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৮৫৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (৪ জুলাই) এসব মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারের প্রধান জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ২০২৬ সালে বাংলাদেশের জন্য নির্ধারিত এলএনজি কার্গোর অর্ধেক সরবরাহ করবে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে স্বল্পমেয়াদি জ্বালানি সংগ্রহের জন্য আন্তর্জাতিক বাজারে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে