স্ট্রিম প্রতিবেদক

সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর সম্পাদক নূরুল কবীর একদল উচ্ছৃঙ্খল জনতার হাতে হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে (১৯ ডিসেম্বর) একদল বিক্ষোভকারী রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো ও ফার্মগেটে ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিলে সেখানে যান নূরুল কবীর। ভবনে আটকে পড়া সাংবাদিকদের সহায়তার জন্য সেখানে গিয়ে হামলাকারীদের তোপের মুখে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ কিছু মারমুখী ব্যক্তি নূরুল কবীরের দিকে তেড়ে আসছেন। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে উপস্থিত সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে নিরাপত্তা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। এ সময় তাঁকে ধাক্কা দিয়ে ‘আওয়ামী লীগের দালাল’ বলে কটাক্ষ করতেও শোনা যায়। ভিড়ের মধ্যে তাঁর চুল টেনে ধরতেও দেখা যায়।
এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ ও ফার্মগেটের ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে একটি দল কারওয়ান বাজারের দিকে এগিয়ে আসে। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে বিক্ষোভ শুরু হয়। পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
উত্তেজিত জনতা কার্যালয়টির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে একই বিক্ষোভকারী দল রাস্তার অপর পাশে অবস্থিত ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ ভবনেও হামলা চালায় এবং সেখানে অগ্নিসংযোগ করে।
গভীর রাত পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে