স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া স্ত্রীদের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে বলেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া। গত মঙ্গলবার লালমাই উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে একথা বলেন তিনি। বুধবার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে সংসদ সদস্য মোবাশ্বের আলমকে বলতে শোনা যায়, ‘কিছু কিছু মুনাফিকের কাছেও আমি ঋণী আছি। এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা। এরা জামায়াতকে অর্থ দিয়েছে। নিজের বউ জামায়াতরে ভোট দিছে। এখন ইয়ানে ইফতার খাইত আইছে।’
যেই স্ত্রী জামায়াতকে ভোট দিয়েছে তার সঙ্গে কীভাবে সংসার করে সেই প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কয়, আই কিত্তাম, হিতি কতা দিয়ালাইছে ( সে কথা দিয়ে ফেলেছে)। হিতিরে তালাক দিই দে (তাকে তালাক দিয়ে দাও)। যে জামাইকে সম্মান করে না, সে পরিবারকে সম্মান করে না।’
নারীদের নফল ইবাদত করতেও স্বামীর অনুমতি নিতে হয়– এমন মন্তব্য করে এমপি মোবাশ্বের আলম বলেন, ‘আর তুমি ভোট দিয়ালাইছ (দিয়ে ফেলছে) হাঁসস টেয়ার (পাঁচশ টাকার) বিনিময়ে। আমগো নেতারা জামায়াতেরা ভোট দিয়ে ফেলছে হাঁসস টাকার বিনিময়ে। আর কাছে হেতে গো (তাদের) এসিআর আই (এসে) গেছে। দক্ষিণ-উত্তর-পূর্ব-পশ্চিম, সব আমি জানি।’
এ বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের আলম স্ট্রিমকে বলেন, ‘আমার বক্তব্য ক্লিয়ার। ওদেরকে যেমন শাসন করি। ওদেরকে ভালোও বাসি। তাদেরকে সতর্ক করার জন্য এসব কথা বলেছি।’
বিবাহবিচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তালাকের কথা আমি বললেই হয়ে যায় না। এটা কথার কথা। তাদের পরিবারে শাসন ছিল না। তাই পরিবারের কর্তা হিসেবে আমি তাদের সতর্ক করেছি।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে